২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মস্তিষ্কে রক্তক্ষরণ, আনোয়ারা এলেন না সম্মাননা নিলেন মেয়ে

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৮:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
মস্তিষ্কে রক্তক্ষরণ, আনোয়ারা এলেন না সম্মাননা নিলেন মেয়ে
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান হয় গতকাল বুধবার। এ অনুষ্ঠানে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী আনোয়ারা বেগমকে। সশরীরে উপস্থতি থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে না পারায় তার পক্ষে পুরস্কার নিয়েছেন মেয়ে রোমানা ইসলাম মুক্তি। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। স্ট্রোক হবার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আনোয়ারাকে। দুদিন আগে বাসায় ফিরলেও ঠিকমতো হাঁটতে পারছেন না তিনি, চোখেও ভালো দেখছেন না। এ কারণে চলচ্চিত্র পুরস্কার নিতে আসতে পারেননি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত আরেক অভিনেতা রাইসুল ইসলাম আসাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর সেরা সিনেমা, সেরা নির্মাতা ও কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয় একে একে। অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন