১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবা আ’লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
পবা আ’লীগের দোয়া মাহফিল
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও রাচিক’র সাবেক সিবিএ নেতা মরহুম আবু বকর সিদ্দিক এর আত্মা মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সাথে নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালাম হোসেনের পিতা নছির উদ্দিন, পবা উপজেলা মহিলা লীগ সভাপতি আফরোজা বেগমের মেয়ে মনিরা বেগম ও কাপাসিয়া এলাকার আওয়ামী লীগ কর্মী মরহুম আনোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ইমাম মাওলানা মো. গোলাম মাওলা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন