২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২৪ ঘণ্টায় ৭ লাখের বেশি টিকাদান সম্পন্ন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
২৪ ঘণ্টায় ৭ লাখের বেশি টিকাদান সম্পন্ন
বিজ্ঞাপন

এফএনএস : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারিভাবে চলমান টিকাদান কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭ লাখের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। তার মধ্যে প্রথম ডোজ ৮০ হাজার ৩৬৯ জন, দ্বিতীয় ডোজ ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

গত ২৪ ঘণ্টার টিকাদান নিয়ে ১৪ মার্চ পর্যন্ত সারাদেশে টিকাদানের সংখ্যা হয়েছে ২২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৬৪৮ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ ১২ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৬৬৩, দ্বিতীয় ডোজ ৮ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৭৩৪ এবং ৫০ লাখ ৬৬ হাজার ২৫১ ডোজ বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন