২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সফলতা প্রসঙ্গে যা বললেন ভূমি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ৩:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
সফলতা প্রসঙ্গে যা বললেন ভূমি
বিজ্ঞাপন

এফএনএস : গত শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেত্রী ভূমি পেডনেকার ও রাজকুমার রাও অভিনীত ‘বাধাই দো’ সিনেমাটি। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দারুণ কৌতূহল কাজ করছে সিনেপ্রেমীদের মাঝে। মুক্তির প্রথম দিনে বেশ সাড়াও ফেলেছে দর্শকদের মাঝে। তবে এত কিছুর পরই সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করছেন সিনেবোদ্ধারা। কারণ ক’দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভাটের বহুল আলোচিত বিগ বাজেটের সিনেমা ‘গাঙ্গুবাঈ কদিয়াদি’।

সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করার পাশাপাশি প্রশংসিত হচ্ছে। ধারণা করা হচ্ছে বক্স অফিসে রেকর্ড গড়বে সিনেমাটি। এমন অবস্থায় ভূমির ‘বাধাই দো’ কতটা সফল হয় এ নিয়ে সংশয় হওয়াটাই স্বাভাবিক। তবে বিষয়টি নিয়ে অনেকটাই ভিন্নমত পোষণ করেছেন ভূমি। তিনি মনে করেন সিনেমাটি গল্প এবং অভিনয়ের কারণে ব্যবসায়িক সফলতার মুখ দেখবে। ভূমি বলেন, ‘হ্যাঁ, এটা সত্য যে, গাঙ্গুবাঈ কদিয়াদি দারুণ ব্যবসা করছে।

দর্শক প্রশংসিতও হচ্ছে। তবে আমি মনে করি না সেই প্রভাব আমার সিনেমায় পড়বে। কারণ দুটি সিনেমার গল্প, অভিনেতা-অভিনেত্রী আলাদা। তাছাড়া এর আগেও একই সময় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলো দর্শকরা গ্রহণও করেছেন। এমন না যে একটি সিনেমা দেখার পর দর্শকরা হলবিমুখ হন। আমার বিশ্বাস, আমার সিনেমাও দর্শকরা দেখবেন। কারণ তারা ভালো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন