২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহিলা দলের এক ডজন নেত্রী বহিষ্কার

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: Uncategorized
মহিলা দলের এক ডজন নেত্রী বহিষ্কার
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয়তাবাদী মহিলা দল থেকে এক ডজন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসমিন আরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মুনমুন,

মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতোয়ালি থানা শাখার সদস্য মিতা দত্ত, সুত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যাযের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন