১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, আ’লীগ নেতা কারাগারে

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ৩:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, আ’লীগ নেতা কারাগারে
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের নলডাঙ্গায় ভিজিএফ কার্ড করে দেয়ার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে ওই নারী নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

ইব্রাহিম উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহযোগী বকুল হোসেন একই এলাকার আবেদ আলীর ছেলে। মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৩ অক্টোবর বিকেলে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের দিনমজুরের স্ত্রী ওই নারীকে ভিজিএফের কার্ড করে দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন ইব্রাহিম। পরে পাশের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তার দুই সহযোগী বকুল ও রেজাউল ধর্ষণের দৃশ্য ভিডিও করেন।পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ঘটনাটি যাতে কেউ না জানে সেজন্য তাকে ভয় দেখান ও নজরদারিতে রাখেন।

স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ায় চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে দুই মাস পর গত শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ওই নারী বাদী হয়ে ইব্রাহিম, বকুল হোসেন ও রেজাউল করিমকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন