ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে,উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত বাখরপুর গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ খান (৭৫) গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)।
মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত¦ ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা, পুলিশের উপপরিদর্শক শামসুল আলম, ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ মন্ডল,সাবেক কমান্ডার ফরমুদ হোসেন, বীর রমুক্তিযোদ্ধা অফির উদ্দিন, জয়নাল আবেদীন, রফিক উদ্দিন, জাহিরুল ইসলাম, ইউপি সদস্য আইয়ুব হোসেন, ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু প্রমুখ।