মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

আলতাদিঘীর সৌন্দর্য উপভোগ করলেন প্রতিমন্ত্রী এনাম

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের এতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এনাম। শুক্রবার বিকেলে প্রাকৃতিক সৌন্দয্যের অপরুপ সীমান্ত ঘেঁষা আলতাদিঘী শালবনে মন্ত্রী ও তার সফল সঙ্গীর আগমন করলে স্থানীয় সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা ভ্যানে চড়ে আলতাদিঘী শালবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং তার সহধর্মনী ডা.ফরিদা ইয়াসমিনসহ মন্ত্রণালয়ের উর্দ্বতন কর্মকর্তাগণ সফর সঙ্গী ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো.হারুন-অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন,বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিনসহ আ.লীগের দলীয় নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris