২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আগামী তিন দিনে বজ্রসহ বৃষ্টিপাত’র সম্ভাবনা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
আগামী তিন দিনে বজ্রসহ বৃষ্টিপাত’র সম্ভাবনা
বিজ্ঞাপন

এফএনএস : শীতের প্রভাব কমে বাড়ছে তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন আকাশ কাটিয়ে দিনের বেলায় দেখা মিলছে সূর্যের। গত কয়েকদন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেলেও গতকাল শুক্রবার দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিনদিনে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর তেঁতুলিয়ায় ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে, ৩০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তা থেকে বেড়ে গতকাল শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। গত বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন