১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিসাস’র নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
রাবিসাস’র নতুন কমিটি গঠন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শাহীন আলমকে সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি নুরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২১-২২ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মঈন উদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ রাজ কিরণ দাস (বাংলাদেশ পোস্ট), সহ-সভাপতি-২ তাপস কুমার সরকার (দৈনিক প্রথম আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম (বিডি মর্নিং), কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), দপ্তর সম্পাদক আব্দুর সবুর লোটাস (বার্তা ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান (রাইজিংবিডি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানজানা শরীফ শ্রুতি (লাল সবুজের কণ্ঠ),

ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ (রাজশাহী পোস্ট), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মরিয়ম খাতুন পলি (খবর ২৪ ঘণ্টা), কার্যনির্বাহী সদস্য-১ রিফাত ইসলাম (দ্য পিপল্স টাইম) ও কার্যনির্বাহী সদস্য-২ মেহেদী হাসান আকাশ (যুগবার্তা.কম)। এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, সুব্রত গাইন। উপদেষ্টা-১ হিসেবে আছেন মঈন উদ্দিন (বাংলানিউজ২৪/এনটিভি) ও উপদেষ্টা-২ রেদওয়ানুল হক বিজয় (দৈনিক কালের কণ্ঠ)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন