১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাবানায় মামাতো ভাইয়ের হাতে দুই বছরের বোন খুন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ৭:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পাবানায় মামাতো ভাইয়ের হাতে দুই বছরের বোন খুন
বিজ্ঞাপন

এফএনএস : পাবনার চাটমোহরে এক কিশোরের হাতে খুন হয়েছে খাদিজা খাতুন নামের দুই বছরের এক শিশু। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শিশুটির মামাতো ভাইকে (১২) আটক করেছে পুলিশ। নিহত খাদিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আটক কিশোর একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আটক কিশোর মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের বিভিন্নজনকে মারধর করে। বিকেলে শিশুটির মা খাবার কিনে দিতে ওই কিশোরের হাতে ১০ টাকা দেন। পরে মামাতো ভাই (কিশোর) শিশু খাদিজাকে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়। তারপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির অদূরে একটি নির্মাণাধীন বাড়িতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাইকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন