সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
এফএনএস : সাপাহারে ছেলের লাঠির আঘাতে মা সাহানা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাহানা বেগমের বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে ঝামেলা হয়।
এ সময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
