শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বন্দুক হামলায় প্রাণে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

Paris
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর ওপর গত বৃহস্পতিবার রাতে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। রয়টার্স বলছে- রাতে বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা।

তিউনিশিয়ায় শুরু হওয়া আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ লিবিয়ায়। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ৪২ বছর ধরে ক্ষমতায় থাকা ‘স্বৈরশাসক’ কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লিবিয়ার হাজারো মানুষ বিক্ষোভ শুরু করে। বেনগাজীতে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং রাজধানী ত্রিপোলী দখলের মাধ্যমে শেষ হয়। ন্যাটো বাহিনীর সহায়তায় কর্নেল গাদ্দাফীকে হত্যা করার পর বিক্ষোভকারীরা ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) ক্ষমতায় বসায়।

এরপর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপোলিসহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়।


আরোও অন্যান্য খবর
Paris