মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

Paris
Update : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পৃথক অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও দুটি গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের চকগোপাল ফকিরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) ও তেঁতুলিয়া ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বেলাল হোসেন (৪০)।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ি বাজারের ভাংগাড়ী ফ্যাসান হাউসে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলামকে আটক করা হয়। অন্যদিকে উপজেলার চন্দ্রকোনা গ্রামের একটি পানবরজে অভিযান চালিয়ে দুটি গাঁজার তাজা গাছসহ বেলাল হোসেনকে আটক করে পুলিশ।

উদ্ধার হওয়া গাছ দুটির ওজন ১৫ কেজি। ওসি আরও জানান, থানার পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসব অভিযানে থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম, সহকারি উপপরিদর্শক আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। পৃথক দুটি ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris