২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্বাচন উপলক্ষে শিক্ষকদের সাথে ভবানীগঞ্জ পৌর মেয়র মালেকের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
নির্বাচন উপলক্ষে শিক্ষকদের সাথে ভবানীগঞ্জ পৌর মেয়র মালেকের মতবিনিময় সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। উক্ত নির্বাচনে শন্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পাদনের জন্য পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন ভবানীগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রভাষক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নৌকার প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজে অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, ভবানীগঞ্জ কারিগরী ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, বাগমারা প্রাথমিক শিক্ষক-কল্যাণ সমিতির সভাপতি মাস্টার হাবিবুর রহমান মটর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আয়ুব আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু সহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী বৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন