১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে ঝাড়ুয়াপাড়া বিদ্যালয়ে বই বিতরণ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে ঝাড়ুয়াপাড়া বিদ্যালয়ে বই বিতরণ
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২১ শিক্ষা বর্ষের সরকারের নির্দেশনা মোতাবেক ছাত্র ও ছাত্রীদের মাঝে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বই বিতরণ করা হয়েছে। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী নিয়ামতপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী বিএম মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শাহ আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামমুল আলম,সহকারী শিক্ষক আব্দুস সালাম, গালিব মাহমুদ, মামুনুর রশিদ সহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন