১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সিরাজগঞ্জে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে পৌর বিএনপির সদস্য ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেনকে। গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর বিএনপির সদস্য বেলাল হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী দিলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি।

বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শরাফত আলীর ছেলে। তার পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পৌর বিএনপির সদস্য ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেন। সাংগঠনিকভাবে বিদ্রোহী প্রার্থী বেলালকে নির্বাচন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন