সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শীতার্থদের পাশে চিত্রনায়িকা মিম

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘায় অসহায় দরীদ্র শীতার্থদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। গতকাল বুধবার সকাল ১০ টায় মিমের নানার বাড়ি এলাকা নারায়নপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় ৫০০ পরিবারের মাঝে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক ওয়াহিদ সাদিক কবির, হীন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি, শান্তি রঞ্জন সরকার, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, ধিরেন্দ্রনাথ সরকার প্রমুখ।

কম্বল বিতরন অনুষ্ঠানে মিমের ছোট মামা বিশ্বনাথ সাহা বলেন, শুধু বাঘাতে নয়, দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দরীদ্র জনগোষ্টির মাঝে পর্যায়ক্রমে আমার ভাগ্নি ত্রান, বস্ত্র এবং এখন শীত নিবারনের জন্য কম্বল বিতরন করছেন। দরীদ্র জনগোষ্টির পাশে দাঁড়ানো এটা তার পারিবারিকভাবেই পাওয়া গুনাবলী। এ সময় মিমের বড় মামা অবসর প্রাপ্ত শিক্ষক স্বপন সাহা বলেন, ব্যস্ততার কারনে মিম আপনাদের মাঝে উপস্থিত হতে না পারলেও তার ভালোবাসা আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা আশরাফুল ইসলাম বাবুল বলেন, আমাদের এলাকারই উজ্জল তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে যে ভাবে দুস্থদের সহায়তা প্রদান করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এখন শীত মৌসুম। সে কারণেই স্বাভাবিক ভাবেই এখন শীতের তীব্রতা অনেক বেশী। আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের উচিৎ মিমের মতো আর্তমানবতার সেবাই এগিয়ে আসা।


আরোও অন্যান্য খবর
Paris