১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর জুয়েল কোচিং সেন্টারে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ৪:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর জুয়েল কোচিং সেন্টারে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাকালেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় রাজশাহী নগরীর অলোকার মোড় এলাকায় জুয়েল ক্যামিস্ট্রি কোচিং সেন্টারে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারটি পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারটি পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কোচিংটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন