১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফেনীর ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফেনীর ব্যবসায়ী নিহত
বিজ্ঞাপন

এফএনএস : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামের ফেনীর এক ব্যবসায়ী মারা গেছেন। সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাম ফেনীর দাগনভূঞার পূর্ব রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

গতকাল বুধবার স্থানীয় পূর্ব রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, কালাম দীর্ঘ এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় চাকরি ও ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছেন। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে কালামের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালায় স্থানীয় সন্ত্রাসীরা।

এ সময় তিনি বাধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সোমবার সেখানে তার মৃত্যু হয়েছে বলে কালামের আত্বীয়-স্বজনরা মাসুদ রায়হানকে জানিয়েছে। তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কালামের লাশ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন