২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে আরও ২ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
দেশে আরও ২ ডেঙ্গু রোগী হাসপাতালে
বিজ্ঞাপন

এফএনএস : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই দুজন ঢাকায় ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারা দেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং অন্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন