মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাচোলে যাত্রীবাহী বাস চাপায় এক নারীসহ ৩ জন আহত

Paris
Update : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নচোলে যাত্রীবাহী বাস চাপায় এক নারীসহ ৩জন আহত, একজনের অবস্থা আশংকা জনক। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘মায়ের দোয়া’ রাজশাহী ব- ০৫-০০০৩ নং বাসটি নাচোল বাসস্ট্যান্ডের অদূরে দক্ষিণ সাঁকোপাড়া মহল্লায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী চার্জার ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে বৈদ্যুতিক ট্রান্সিমটর যুক্ত জোড়া পোলে ধাক্কা দিলে বিদ্যুতের একটি পোল ভেঙ্গে যায়।

এঘটনায় চার্জার ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানের নারীযাত্রী ও তার ভাইসহ ভ্যানচালক আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় নাচোল ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হচ্ছে নাচোল উপজেলার মাক্তাপুর (কলাবনা) গ্রামের সলেমান আলীর মেয়ে পারুল (৩৭) ও তার ভাই মিজান (২৫) এবং নাচোল পৌর এলাকার পন্ডিৎপুর মহল্লার ভ্যানচালক শাজাহান আলী (৬৫)। এব্যাপারে নাচোল থানার অফিসার ইন্চার্জ সেলিম রেজা জানান দুর্ঘটনার পর ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শনসহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। তিনি আরও জনান, এঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris