২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাসপাতালে ভর্তি আরও ৯ ডেঙ্গুরোগী

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
হাসপাতালে ভর্তি আরও ৯ ডেঙ্গুরোগী
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় নয়জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে তিনজন ও ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৩০ জন ও অন্যান্য বিভাগের হাসপাতাল-ক্লিনিকে ২২ জন রোগী ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি হন ৬১ জন। তাদের মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন