ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পৌর আওয়ামী লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় ধামইরহাট চালকলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট পৌর আ.লীগের আয়োজনে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার।
পৌর আ.লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম,জয়পুরহাট জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,নওগাঁ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল,উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
বক্তাগন আগামী ৩০ জানুয়ারী তারিখে অনুষ্ঠিতব্য ধামইরহাট পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আমিনুর রহমানকে আবারও বিজয়ী করার লক্ষে প্রত্যেক কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়। কমীসভা এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।