মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের জ্যোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মালেক, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, সাবেক সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান,
শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম, আওয়ামী লীগ নেতা ওমর আলী, সজিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে। বাসুপাড়ায় এরই মধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা সহ নিয়োমিত উঠান বৈঠক করে চলেছেন।
অপরদিকে উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দীনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচার মিছিল শেষে পীরগঞ্জ স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান আয়েন উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে। এরই মধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা সহ নিয়োমিত পথসভা করে চলেছেন।