২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাতের তাপমাত্রা আরো কমতে পারে

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৭:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
রাতের তাপমাত্রা আরো কমতে পারে
বিজ্ঞাপন

এফএনএস : সারাদেশে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া পঞ্চগড় ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে কিংবা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি আকারে কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী তিনদিন দেশের তাপমাত্রা কিছুটা কমবেশি হতে পারে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও সীতাকুণ্ডে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন