শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

পবার আ’লীগ নেতার মৃত্যুতে উপজেলার চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

পবা প্রতিনিধি : পবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাকিম শাহ এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। গতকাল সোমবার এক শোক বার্তায় তিনি প্রয়াত আব্দুল হাকিম শাহ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সন্ধ্যায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

এছাড়াও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আমিনুল ইসলাম ও নওহাটা পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ সহ পবা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাকিম শাহ এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, পবার বড়গাছী শুভীপাড়া নির্বাসি প্রয়াত আব্দুল হাকিম শাহ ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি ব্যক্তিগত জীবনে অমায়িক আচরণের অধিকারী ছিলেন। গণমানুষের সঙ্গে ছিল তার মধুর সম্পর্ক। তার মৃত্যুতে পবা উপজেলা এলাকাবাসী একজন যোগ্য নেতৃত্ব হারালো।


আরোও অন্যান্য খবর
Paris