২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ৪:০০ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর সভাপতি কবি এবং কথাসাহিত্যিক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। সোমবার অধ্যাপিকা রাশেদা খালেক বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন। শোকা বার্তায় তিনি বলেন, ‘প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারেও।

তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলা সাহিত্যে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন বাংলা একাডেমির কাউন্সিল মেম্বার। জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের বিচারক, শিশু একাডেমির কাউন্সিল মেম্বার ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুড়ি’র বিচারক। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কের জুরিবোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।

যুক্ত ছিলেন বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কথাশিল্পী সংসদ ও মহিলা সমিতির সঙ্গে। শোক বার্তায় অধ্যাপিকা রাশেদা খালেক মরহুমার বিদেহী মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রোববার বিকালে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন