২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে দুই জনের মৃত্যু

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ৭:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে দুই জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কোভিডে আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া রোগীর বাড়ি দিনাজপুরে। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগী মেহেরপুরের বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। এই দুজনই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকাল নয়টা পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২১ জন।

তাদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, পাবনার দুইজন, কুষ্টিয়ার দুজন এবং সিরাজগঞ্জের একজন আছেন। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি রয়েছেন একজন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন