শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাগমারায় প্রচার-প্রচারনায় ব্যস্ত নৌকার প্রার্থীরা

Paris
Update : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : চারিদিকে কেবল প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। চেয়ারম্যান থেকে সাধারণ সদস্য কেউ বসে নেই নির্বাচনে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তা আর দলের বিভিন্ন উন্নয়নের তথ্য উপস্থাপন করে চলেছেন প্রার্থীরা। স্থানীয় ভোটারদের কাছে আশা জোগাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। যাদের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা।

ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছেন বড় বিহানালী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজা। তিনি আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। দীর্ঘ সময় ধরে রেজাউল করিম রেজা ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততোই বাড়ছে। তরুণ প্রজন্মের মাঝে নিজেকে এরই মধ্যে ঠাঁই করে নিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী তিনি। সেই সাথে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন।

অপরদিকে সোনাডাঙ্গা ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক। তিনি সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ায় এরই মধ্যে ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আজাহারুল হক নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিটি বাড়ি বাড়ি ছুটে চলেছেন। সেই সাথে ভোটার সহ সকলের সাথে মতবিনিময় করেছেন।

সোনাডাঙ্গা ইউনিয়নে তিনি দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। আসন্ন ৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে প্রতিদিনই ছুটে চলেছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দলীয় নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। নৌকার ভোট চেয়ে সময় পার করছেন তিনি সহ নেতৃবৃন্দ।

অন্যদিকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ায় এরই মধ্যে ভোটারদের মধ্যে। তিনি পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিটি বাড়ি বাড়ি ছুটে চলেছেন ভোটার সহ সকলের সাথে মতবিনিময় করেছেন। নরদাশ ইউনিয়নে তিনি প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

তিনি ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আরকেএম মোসলেম উদ্দীনের ছেলে। পিতার আদর্শ নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি আসন্ন ৫ জানুয়ারির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদিনই ছুটে চলেছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দলীয় নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। নৌকার ভোট চেয়ে সময় পার করছেন তিনি সহ নেতৃবৃন্দ।

সেই সাথে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-মামুন প্রামানিক। তিনি আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। দীর্ঘ সময় ধরে আল-মামুন প্রামানিক ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। দ্বিতীয় বারের মতো তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততোই বাড়ছে।

তরুণ প্রজন্মের মাঝে নিজেকে এরই মধ্যে ঠাঁই করে নিয়েছেন তিনি। সেই সাথে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন। এদিকে আল-মামুন প্রামানিকের সাথে নৌকার ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আবু সাইদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

অপরদিকে দ্বীপপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে যেমনি ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থী ঠিক তেমনি ব্যস্ত প্রার্থীর পক্ষে ছেলে-মেয়ে, পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন সবাই। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যানরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্থানীয় ভোটারদের কাছে আশা জাগাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের সেই চাওয়াকে দীর্ঘ ৩৪ বছর ধরে বাস্তবায়ন করতে কাজ করে গেছেন দ্বীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ প্রামানিক।

তিনি আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। দীর্ঘ সময় তিনি ইউনিয়নবাসীর নেতৃত্ব দিয়েছেন পাশে থেকে কাজ করে করেছেন। দীর্ঘ সময় লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে আবারও উঠে এসেছেন তিনি। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততোই বাড়ছে। নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ প্রামানিকের শারীরিক একটু সমস্যা থাকলেও জনপ্রিয়তার কমতি নেই।


আরোও অন্যান্য খবর
Paris