২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ৪:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মানববন্ধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ন বাস্তবায়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষন মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, সদস্য মলি বিশ^াস প্রমুখ।

এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, ৭১র ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলার সভাপতি শাহাজাহান আলী বরজাহান, মুক্তিযুদ্ধ বাস্তবায়ন মঞ্চ রাজশাহীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছর পার হয়ে গেলেও এখন পাহাড়ে শান্তি ফিরে আসে নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন