শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গনিপুর ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন। উক্ত নির্বাচনে গনিপুর ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাতে ইউনিয়নের মহব্বতপুর চৌধুরীর মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অফিসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবদুল জব্বার প্রাং, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনছান আলী মাস্টার প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris