শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

জমে ওঠেছে চাচা-ভাতিজা ও শ্বশুর জামাইয়ের লড়াই

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা ও শ্বশুর-জামাইয়ের লড়াই জমে ওঠেছে। শ্বশুর ও ভাতিজা নৌকা প্রতিক নিয়ে লড়লেও তাদের বিপরীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চাচা ও জামাই নির্বাচনে মাঠে রয়েছেন। ফলে ওই দুটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে নৌকার বিপরীতে নির্বাচন করায় চাচা ও জামাইকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ইউনিয়নে নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। ধামইরহাট ও খেলনা ইউনিয়নে নৌকার প্রার্থীর আপনজনরা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। ধামইরহাট ইউনিয়নে চারজন নৌকার মনোনয়ন চেয়েছিলেন। তার মধ্যে ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো.কামরুজ্জামানকে নৌকা প্রদান করা হয়। তারপরও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.তনছের আলী, ওযার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুস সালাম ফল্টু ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম মনোনয়ন পত্র দাখিল করেন।

পরবর্তীতে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এটিএম বদিউল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী করছেন। বর্তমানে ধামইরহাট ইউপিতে নৌকার প্রার্থী মো. কামরুজ্জামান ও তার ভাগনি (বোনের মেয়ের বর) জামাই সাবেক চেয়ারম্যান এটিএম বদিউল আলম ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এখানে অন্য কোন প্রার্থী না থাকায় শ্বশুর জামাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। অপরদিকে খেলনা ইউনিয়নে নৌকার প্রার্থী খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো.নাজমুল হোসেনের বিপরীতে তার আপন চাচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (সদ্য বহিস্কৃত) বর্তমান চেয়ারম্যান মো. আব্দুস সালাম ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

নৌকার প্রার্থী মো. নাজমুল হোসেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেনের ছেলে। এখানে দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এদিকে কৌতুহলি মানুষ অধিক আগ্রহ নিয়ে চেয়ে রয়েছেন ২৬ ডিসেম্বর নির্বাচনে চাচা না ভাতিজা এবং শ্বশুর না জামাই কে বিজয়ীর হাসি হাসবে।


আরোও অন্যান্য খবর
Paris