২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগে করোনায় চার জনের মৃত্যু

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
রাজশাহী বিভাগে করোনায় চার জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চারদিন পর রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিভাগের বগুড়ায় তাদের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার বগুড়ায় একজনের মৃত্যু হয়েছিল। বিভাগের আট জেলায় করোনাভাইরাসে ৩৭০ জনের মৃত্যু হলো। গতকাল রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগে নতুন ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ২৩ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৩৬ জন। এদের মধ্যে ২২ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৭০ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন