১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগর আ’লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানালো বেতার সঙ্গীত শিল্পী সংস্থা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৭:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
নগর আ’লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানালো বেতার সঙ্গীত শিল্পী সংস্থা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বেতার সঙ্গীত শিল্পী সংস্থা, রাজশাহীর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ গতকাল সোমবার রাতে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডাবলু সরকার উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন,

কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বাংলাদেশ বেতার সঙ্গীত শিল্পী সংস্থা, রাজশাহীর সভাপতি মনোয়ার ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মৃধা (বিল্লু) প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন