১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বিএনপি’র সভাপতি হান্নান ও সম্পাদক মিজান

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোরে বিএনপি’র সভাপতি হান্নান ও সম্পাদক মিজান
বিজ্ঞাপন

তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোরে থানা ও পৌর বিএনপির কমিটি নির্বাচিত করা হয়েছে। গত রোববার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিএনপির পার্টি অফিসে পৃথক সভায় এসব নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। বর্তমানে তানোর থানা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান ১৫ ভোট পেয়ে বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় তানোর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবারও নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। কিন্তু এসময় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিশিষ্ট শিক্ষক হযরত আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের নাম।

এছাড়া তানোর পৌর বিএনপির সভাপতি পদে একরাম মোল্লা ও সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে নির্বাচিত করা হয়। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও তানোর-গোদাগাড়ী বিএনপির নীতি নির্ধারক সাবেক মেজর শরীফ উদ্দিনের উপস্থিতিতে এসব কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এসময় সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ৪টি ভোট পান। এছাড়া আরেক সভাপতি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক দু’টি ভোট পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সম্প্রতি নতুন কমিটি হওয়ায় আগামী দিনের দলীয় কার্যক্রমগুলো সঠিক ভাবে পালন হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন