শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

দেলুয়াবাড়ী চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামের মোটরসাইকেল শো’ডাউন

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : আসন্ন ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামের মোটরসাইকেল শো’ডাউন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের তিওরকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে প্রায় ৩শত মোটরসাইকেলে নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে ইউনিয়নের তিওরকুড়ি, কিশোরপুর, গুলালপাড়া হয়ে যুগিশো বখতিয়ারপুর নারায়নপুর হয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক দিয়ে শো’ ডাউন পরিচালিত হয়। চলমান শোডাউনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম ভোটার ও সাধারন জনগনের সাথে সালাম ও নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেন।

শো’ডাউনটিতে প্রায় ৫ শতাধিক ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি জনসুমুদ্রে পরিনত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হলেও শো’ডাউনে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখে সাধারন ভোটারদের মাঝে আলোড়নের সৃষ্টি করেছেন। শো’ডাউন শেষে তিওরকুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে পথসভায় সাধারন ভোটারদের আপদে বিপদে সব সময় পাশে থেকে সকলকে সাথে নিয়ে ইউনিয়ন ব্যাপী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সমর্থন ভোট দোয়া কামনা করেছেন। পথসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।


আরোও অন্যান্য খবর
Paris