১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শুভডাঙ্গায় গোলাম রাব্বানীর কবর জিয়ারত করে নৌকার প্রচারণা শুরু

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
শুভডাঙ্গায় গোলাম রাব্বানীর কবর জিয়ারত করে নৌকার প্রচারণা শুরু
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাকিম প্রামানিক শহীদ গোলাম রাব্বানী, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং মচমইল ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত মালেক মেহমুদ, সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীনের কবর জিয়ারত করে নৌকার প্রচারণা শুরু করেন।

গতকাল শনিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম প্রামানিক মচমইল বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ভোটারদের সাথে মতবিনিময়, দোয়া, সমর্থন, ভোট প্রার্থনা করেন। কবর জিয়ারতকালে আব্দুল হাকিম প্রামানিক এর সঙ্গে ছিলেন মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাহার আলী,

উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শহীদ গোলাম রাব্বানীর সন্তান আশিকুর রহমান সজল,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ শেখ,শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুল হান্নান, যুবলীগের সভাপতি আফাজ উদ্দীন, কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন