মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান লুৎফর রহমান চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে তিনি এই ফরম উত্তোলন করেন। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। লুৎফর রহমান বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেন তিনি।
বাসুপাড়া ইউনিয়নের নির্বাচনে তিনি চতুর্থ বারের মতো চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন। ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রদর্শক আব্দুল গাফ্ফার, কৃষকলীগ নেতা মাহাবুর রহমানম আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সাগর, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন প্রমুখ।