মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘আমরা ৯৩’ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা

Paris
Update : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ‘আমরা ৯৩’ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে একই ব্যাচের শিক্ষার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ও গৌতম কুমার মহন্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুু, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক পিয়ার বক্স মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক বিনোদ বিহারী, কেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম, শিক্ষক ইমরান হোসাইন মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ৯৩ ব্যাচের শিক্ষার্থী উৎপল কুমার প্রামানিক, বিপুল কুমার প্রমুখ।

শেষে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে একই ব্যাচের শিক্ষার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্তকে সংবর্ধনা দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris