তানোরে মেয়রপ্রার্থী আমিনের গণসংযোগ ও উঠান বৈঠক
তানোর থেকে প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাতপুকুরিয়া,চৌরখৈর হাসনাপাড়া, কামালপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমির হোসেন ২ জানুয়ারী শনিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, আবুল বাসার সুজন, কাউন্সিলর নাহিদ হাসান, মোহাম্মদ মন্টু, আহম্মেদ সিজার, আরিফ রায়হান তপন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ,জাহাঙ্গীর আলম, রামিল হাসান সুইট ও কাজী রুবেল রানা প্রমুখ। এসময় তিনি নারীর ক্ষমতায়ন, কুটির শিল্প,ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন।
যৌতুক-মাদক, নারী নির্যাতন-বাল্যবিয়ে, ইভটিজিং-সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহবান জানিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাষ ও সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছেন।
