শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

Paris
Update : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : মাওলানা সাজিদুর রহমানকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। গত সোমবার হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। হেফাজতের প্রচার সম্পাদক মহিউদ্দিন রব্বানী বলেন, মাওলানা নুরুল ইসলামের দাফনের আগে হেজাফতের শীর্ষ নেতাদের পরামর্শে সাজিদুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, মাওলানা সাজিদুর রহমান ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি এবং আলহাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া’র কো-চেয়ারম্যান।


আরোও অন্যান্য খবর
Paris