মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বড়াইগ্রামে বড়াল নদী খনন জরিপে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত বড়াল নদী এখন অবৈধ দখলদারদের দখলে। নদী পুনরুদ্ধার করে তা প্রবাহমান করার প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে অবৈধ দখলমুক্ত করতে নদীর সীমানা নির্ধারণ করেছে নদী রক্ষা কমিশন ও পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার সহ একটি বিশেষ টীম সরেজমিনের বড়াইগ্রামের বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে প্রাক-জরীপ চালায়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, কমিশনের সহকারী প্রধান মাহমুদুল হাসান, সদস্য মো. আলাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল-আসাদ, নদী গবেষনা প্রকল্পের পানি সম্পদ বিশেষজ্ঞ সাজেদুর রহমান সরদার, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন সহ অন্যান্য কর্মকর্তা ও সার্ভেয়ারবৃন্দ।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার সাংবাদিকদের জানান, ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) রেকর্ড মূলে নদীর জায়গা চিহ্নিত করে নদী খনন করা হবে। এক্ষেত্রে এর পরের বা আগের কোন রেকর্ড কোনভাবেই আমলে নেয়া হবে না। দেশের প্রচলিত আইনমতেই অবৈধ দখলদারদের কাছ থেকে নদীকে দখল মুক্ত করা হবে। জোনাইল থেকে আটঘরিয়া পর্যন্ত ৪০ কিলোমিটার নদী খনন কাজ করা হবে। নদীর পাড় বাদেই স্থান ভেদে ২০০ থেকে ২৮০ ফুট পর্যন্ত চওড়া এবং গভীরতা সমতল হতে ৩০ ফুট পর্যন্ত করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris