২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: Uncategorized
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির শ্রদ্ধাঞ্জলি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় গতকাল রবিবার সকাল ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১.৩০টায় জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিয়াবুল হোসেন এঁর ৩১তম মৃত্যুবার্ষিকীতে বেলা ১২টায় তাঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল,

সাংস্কৃতিক সম্পাদক কাামরউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, ইউনুস আলী, আশীষ তরু দে সরকার অর্পণ, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন