রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাজপাড়া এলাকায় সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেডু সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
