শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে তিলোত্তমা নগরীতে পরিণত করা হবে : নানক

Paris
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড জাহাঙ্গীর কবির নানক। গত শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে নৌকার প্রার্থীর পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় ভোটারের উদ্দেশ্যে বলেন-উত্তরের সমৃদ্ধ এ জনপদটি আজ আবার পিছিয়ে পড়েছে। তাই নৌকার প্রার্থী মোখলেসুর রহমানকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হোন। অবহেলিত এ জনপদের আবার উন্নয়ন হবে। দেশে উন্নয়নের জোয়ার বইছে।

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে আশ্বস্ত জনগণ। নৌকায় ভোট দিয়ে এ পৌরসভায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এবার নৌকার বিজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ পৌরসভায় মেয়র নির্বাচিত করা হলে এ পৌরসভাকে তিলোত্তমা নগরীতে পরিণত করা হবে।

পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল আলম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris