২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে ৬৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে ৬৮ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপার্টার : থার্টিফাস্ট নাইটে রাজশাহী নগরীতে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতভর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ৭৩ গ্রাম হেরোইন, ২০৫ গ্রাম গাঁজা, ১১ বোতল বিদেশি মদ, ৬৩ পিস ইয়াবা, ৪৪ বোতল চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নিয়মিত অভিযানে রাতে ওই ৬৮ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ১০ জন, চন্দ্রিমা থানায় দুইজন, মতিহার থানায় ছয়জন, কাটাখালী থানায় চারজন, বেলপুকুর থানায় চারজন, শাহমখদুম থানায় চারজন, এয়ারপোর্ট থানায় দুইজন, পবা থানায় দুইজন, কাশিয়াডাঙ্গা থানায় দুইজন, দামকুড়া থানায় ছয়জন এবং নগর ডিবি পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয় ১৪ জনকে। অন্যান্য অপরাধে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পরে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন