১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খালেদার বিদেশে চিকিৎসার দাবীতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
খালেদার বিদেশে চিকিৎসার দাবীতে স্মারকলিপি প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহী প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিবেন বলে নেতৃবৃন্দদের আশস্ত করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজশাহীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত খারাপ। ২০১৮ সালে একটি মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ের মাধ্যেমে দেশইেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। কারাবন্দী করার সময় তাঁর শরীরের অবস্থা ভাল ছিলো। তিনি সুস্থ্য ছিলেণ। যা দেশবাসী জানেন। কিন্তু দীর্ঘসময় কারাবাসের ফলে তিনি অসুস্থ থাকনে। কারাগারে নানাবিধ জঠিল রোগে ভূগতে থাকলেও সরকার তাতে কর্ণপাত করনে নি।

এমনকি নুন্নতম চিকিৎসাটুকুও তাঁকে দেয়া হয়নি। এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে । এ অবস্থাতে দল, দেশবাসী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার করার জণ্য আবেদন করলেও এই সরকার র্কণপাত করছেন না। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও

পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপি’রর সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন