শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাসুপাড়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী নূরুলের গণসংযোগ

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নূররুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্থানীয় ভোটারদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় নূরুল ইসলাম বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি দীর্ঘদিন থেকে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি।

ইউনিয়নবাসীর সকল প্রয়োজনে পাশে আছি। মহামারী করোনা ভাইরাসের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহ সকল প্রকার সহযোগিতা করেছি। দলীয় মনোনয়ন পেলে আপনাদের ভোটে জয়লাভ করবো। ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তর তর করে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচেষ্টায় বাগমারা যে ভাবে এগিয়ে চলেছে সেই ধারা অব্যাহত রেখে ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাবো।

বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ে করতে সবাই কাজ করবেন। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগে সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা যুব লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris