মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মনদিয়াল যুব উন্নয়ন ক্লাব এবং বীরকয়া টাইগার ক্লাবের খেলোয়ারদের মাঝে ফুটবল খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।
গতকাল সোমবার বিকেলে জ্যোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৯০ জন খেলোয়ারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুইটি ফুটবল এবং জার্সি সেট প্রদান করেন নুরুল ইসলাম। এ সময় নুরুল ইসলাম বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন প্রদান করলে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবা করে যাবো। ছাত্রজীবন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। ইউনিয়নবাসীর উন্নয়নে পাশে থাকতে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইা। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে নৌকার বিজয় করতে হবে।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার প্রামনিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সাহার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, সদস্য জাবের আলী। ফুটবল ও জার্সি সেট প্রদান উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।